বুধবার ৪ নভেম্বর ২০২৬

হত্যা মামলার আসামী যুবলীগ কর্মী খুন

Killingধারালো অস্ত্রের আঘাতে খুলনায় ইমরান আকন্দ সজীব (২৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর লবনচরা থানার মান্দ্রার খালের পাশে এ ঘটনা ঘটে। নিহত সজীব আকন্দ গল্লামারী এলাকার মুহাম্মদ নগরের নজরুল ইসলামের ছেলে।

লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, নিহত সজিব আকন্দ নিজেও হত্যাসহ একাধিক মামলার আসামি। কিছুদিন আগে তিনি একটি হত্যা মামলায় জেল থেকে বের হয়েছেন। সজিব জলমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবলীগ কর্মী।

স্থানীয়রা জানায়, মান্দ্রা খালের পাড়ে সজীব আকন্দের একটি মাছের ঘের রয়েছে। সেখানে তিনি দুপুরে মটরসাইকেল নিয়ে এসেছিলেন। এ সময় ১০/১৫ জন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।

ওসি সরদার মোশারফ হোসেন বলেন, স্থানীয়রা সজীব আকন্দকে মান্দ্রা খালের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ আহত সজিব আকন্দকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন