বুধবার ৪ নভেম্বর ২০২৬

এতিমদের সঙ্গে ইফতার শেখ হাসিনার

hasina-iftar-at-pm-Hasinaপবিত্র মাহে রমজানের দ্বিতীয় রোজায় এতিম, দুঃস্থ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও আলেম-ওলামাদের সাথে গণভবনে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ২০ জুন রোজার দ্বিতীয় রোজায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকোয়েট হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতি বছরই রমজান মাসে এতিম, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের সাথে ইফতার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুক‍াররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাশুরিখোলা দরবার শরীফের পীর সাহেব আলহাজ শাহ মোহাম্মদ আহসানুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস’র গভর্নর আলহাজ মিজবাহুর রহমান চৌধুরী ও শেখ খন্দকার গোলাম মাওলা নকশবন্দী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মাওলানা আবদুল আলীম রিজভী, মুফতি মাওলানা জহিরুল ইসলাম মিয়া, মাওলানা বদিউল আলম সরকার, মাওলানা রুহুল আমিন খান উজানবী, হাফেজ মাওলানা আবদুর রাজ্জাক, ড. মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান ও মাওলানা মনিরুজ্জামান রাব্বানি।

ড. মাওলানা এমাদুদ্দিন, আলহাজ মো. ইসমাইল মিয়া, ড. মাওলানা মোরশেদ আলম সালেহি, মুফতি আবুল হাসান শামসবাদী, মাওলানা এএমএম সিরাজুল ইসলাম, মাওলানা জালাল আহমেদ, মাওলানা আবু সুফিয়ান জাকি, মাওলানা নাইমুল ইসলাম বারকাতি ও মাওলানা আবদুল আলিম আজাদী।

পাশাপাশি উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজ্জাম্মেল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম।

নিউজ ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন