কোপা আমেরিকায় নেই নেইমার৷ কলম্বিয়া ম্যাচে মারামারি ও রেফারিকে অপমান করার জন্য ৪ ম্যাচ নির্বাসিত নেইমার৷ সঙ্গে ১০ হাজার মার্কিন ডলার জরিমানা৷ নেইমার না থাকায় ভেনেজুয়েলা বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচের আগে চাপে দুঙ্গার ব্রাজিল৷
মাঠের বাইরে বিতর্ক বলতে বার্সিলোনার সঙ্গে চুক্তিসংক্রান্ত আইনি জটিলতা৷ কিন্তু মাঠে বিতর্কে জড়িয়ে পড়ার গুরুতর অভিযোগ নেইমারের বিরুদ্ধে ছিল না কোপা আমেরিকায় ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের আগে অবধি৷ ম্যাচ শেষে একটা নয়, একেবারে জোড়া বিতর্কে জড়িয়ে পড়লেন ব্রাজিল ফুটবলের বর্তমান সুপারস্টার৷ যার ফল, কোপা আমেরিকায় নেই নেইমার৷
ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবলার বেক্কার সঙ্গে ঝামেলা-হাতাহাতির জন্য লালকার্ড দেখেন নেইমার৷ সেক্ষেত্রে ১ ম্যাচ নির্বাসিত হতেন৷ কিন্তু রেফারির রিপোর্টে আরও এক অভিযোগ জমা পড়ায়, গুরু দন্ড প্রাপ্তি নেইমারেরে৷
৪ ম্যাচ নির্বাসন ও ১০ হাজার ডলার জরিমানা৷ সিদ্ধান্ত দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন৷ তবে আপিল করতে পারবেন নেইমার৷
ব্রাজিল কলম্বিয়া ম্যাচের রেফারি চিলির এনরিক ওসেসের রিপোর্টে নেইমারের হাতাহাতির ঘটনা ছাড়াও রয়েছে, ড্রেসিংরুমে যাওয়ার পথে রেফারিকে অপমান করেছেন নেইমার৷ রেফারি রিপোর্টে এই মারাত্মক অভিযোগের জন্য দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত নেয় বলে খবর৷ অন্যদিকে লালকার্ড দেখা আরেক ফুটবলার কলম্বিয়ার বেক্কাকে ২ ম্যাচ নির্বাসিত করল ফেডারেশন৷ নেইমারের মত তিনিও শাস্তি কমানোর জন্য আবেদন করতে পারবেন৷
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


