টানা তিন দিনের মৌসুমী ভারি বৃষ্টিপাতের ফলে বন্যার কবলে পড়েছে চীনের প্রায় আড়াই লাখ মানুষ। আর রাতভর ভারী বৃষ্টির কারণে পর্যুদস্ত ভারতের মুম্বাইয়ের বাসিন্দারা।
বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে চীনের হুনান প্রদেশের নয়টি কাউন্টি ও শহর প্লাবিত হয়েছে। প্রাণহানি ঠেকাতে আক্রান্ত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষকে। সুইনিং কাউন্টিতে বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া এখনও চলছে। আগামি দুই দিন আরো ভারি বৃষ্টির আশংকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে মুম্বাইয়ে জারি করা হয়েছে সতর্কতা। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও রেল যোগাযোগ।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


