বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে: রোহিত

rohit_144472বাংলাদেশকে হারাতে হলে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে বলে মনে করছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা।

রোববার স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে ভারত। তার আগে শনিবার প্রাকটিসে ঘাম ঝরিয়েছেন ধোনি-কোহলি-রোহিতরা।

প্রাকটিসের ফাঁকে একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা বলেন, ‘ওদের যদি হারাতে হয়, আমাদের সেরা ক্রিকেট খেলা ছাড়া আর কোনও উপায় নেই। ওরা যে কোনও সময় চমকে দিয়ে যাবে।’

বৃহস্পতিবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

ওই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। রোববারের ম্যাচে জয় তুলে নিতে পারলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হবে।

অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে ভারতের সামনে রোববারে ম্যাচে জয়ের বিকল্প নেই।

স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন