চাকরি দেওয়ার নামে রাজ্যের তরুণীকে গুড়গাঁওয়ে গণধর্ষণের অভিযোগ। পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই তরুণীর অভিযোগ, চাকরির ফর্ম পূরণের জন্য তাঁকে শহরের ডিএলএফ ফোর ফেজের এক গেস্টহাউসে ডেকে পাঠায় জনৈক কপিল।
এই কপিলের সঙ্গে মাস তিনেক আগে আলাপ হয়েছিল তরুণীর। ফর্ম পূরণের পর কপিল গেস্ট হাউসেই তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
তরুণী পালাতে গেলে ৬ বন্ধুকে ডেকে আনে কপিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।
কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


