বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারত ও নেপালের জাল ভিসা চক্র, ঢাকা আটক ২

India-Visa-Fake-ভারত ও নেপালের জাল ভিসা দেওয়ার একটি চক্রের সন্ধান পেয়েছে বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ভারত ও নেপালের জাল ভিসাসহ রাসেল রানা ও আবদুস সালামকে আটক করেছেন তারা।

সিআইডির সহকারী পুলিশ সুপার রুহুল আমিন জানান, শুক্রবার রাতে গুলিস্তান ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি বলেন, তাদের কাছ থেকে ভারত ও নেপালের জাল ভিসা ও ভিসা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন