বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুম্বইয়ে বিষাক্ত মদ পানে মৃত বেড়ে ৮২, শঙ্কাজনক ৩১

মুম্বাইয়ে বিষমদকাণ্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বহু। মুম্বাইয়ে বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৮২। আশঙ্কাজনক ৩১। বিষমদ সরবরাহের অভিযোগে গ্রেফতার ৫। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ৪ আবগারী আধিকারিক ও ৮ পুলিশকর্মী। ২ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট তলব মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

এবারের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা বিভিন্ন মহলের। শনিবার সকালে বৃষ্টি কিছুটা ধরতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা হাজির হন লক্ষ্মীনগর বস্তিতে। মৃতদের পরিবারের পিছু আর্থিক সাহায্যও করতে দেখা যায় অনেককে।

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। বীনা নামে এক মহিলার খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অন্যদিকে, কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৪ আবগারী আধিকারিক ও ৮ পুলিশকর্মীকে।

একটানা বৃষ্টি থেমেছে। কিন্তু, থামেনি মালাবনীর লক্ষ্মীনগর বস্তির মানুষদের চোখের জল। মালাডের এই বস্তি জুড়ে এখন শুধুই স্বজন বিয়োগের আর্তনাদ। গত বুধবার সকালে প্রথমে একজন চোলাই মদ পানকারী অসুস্থ হয়ে পড়েন। কান্নাভেজা চোখে পরিবারের একমাত্র উপার্জনক্ষম পুরুষকে চিরতরে বিদায় দেওয়ার পালা। তবে এই প্রথম নয়। ২০০৪ সালে মুম্বইয়ে বিষমদ খেয়ে মৃত্যু হয় ৮৭ জনের।

কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন