বুধবার ৪ নভেম্বর ২০২৬

রোজকারের সহবাসে বাঁচবে চিকিৎসা খরচা!

Happy-Wife‘সহবাস’! শব্দটা শুনতে অশ্লীল বলে মনে হয়৷কিন্তু, এই সহবাস কথাটার মধ্যেই লুকিয়ে আছে আপনার সুস্থ থাকার সমস্ত চাবিকাঠি৷ রোজকারে সহবাসে আপনি থাকতে পারেন এক্কেবারে সুস্থ, সবল এবং সুন্দর৷

বিশ্বের বিখ্যাত সেক্সোলজিস্টরা বলেন, প্রতিদিনের সহবাস ডাক্তারকে দুরে সরিয়ে দিতে পারে৷ তারা জানিয়েছেন, ভাল থাকার জন্য সেক্স অত্যন্ত প্রয়োজনীয়৷ প্রতিদিন আমরা যেমন নিয়ম করে স্নান করি বা খাবার খাই৷ তেমনই সহবাসও শরীরের জন্য একান্ত জরুরি৷ এরফলে মনের সঙ্গে হৃদয়ও ভাল থাকে৷ শুধু তাই নয়, সহবাসের ফলে গায়ের রঙও উজ্জ্বল হয়৷ ত্বককে চকচকে ও উজ্জ্বল করতে চাইলেও নিয়মিত সহবাস প্রয়োজন৷ তাই জেনে নিন সহবাস থেকে আপনার ত্বক কীভাবে উপকৃত হবে৷

নিয়মিত সহবাসের ফলে রক্ত চলাচল বেড়ে যায় ও রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়৷ এতে ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে৷ শুধু ত্বক নয়, সহবাসের ফলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়৷ ফলে ঠোঁটও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে৷

বেশিরভাগ সময় সহবাসের ফলে শরীর থেকে প্রচুর ঘাম নির্গত হয়৷ এতে আপনার ত্বক ফ্রি ফেসিয়াল পায়৷ ঘাম হওয়ার ফলে আপনার ত্বকের রন্ধ্রে ময়লা জমতে পারে না৷

ত্বক চির তরুণ রাখতে চাইলে সহবাস অত্যন্ত উপযোগি৷ সহবাস করার সময় শরীরে কোলাজেনের উৎপাদন বেড়ে যায়৷ আর এর ফলেই মুখের বলিরেখা বা চামড়া ঝুলে যাওয়ার সমস্যা দেখা যায় না৷

মহিলাদের মনোপজের পর ত্বক ক্রমশ রুক্ষ হয়ে যায়৷ বেশিরভাগ ক্ষেত্রে মুখের ত্বকই সবচেয়ে বেশি রুক্ষ বলে মনে হয়৷ বেশিরভাগ মহিলার ধারনামনোপজের পর হয়ত তার সেক্স ড্রাইভও কমে যায়৷ এটা একেবারেই ভুল৷ চিকিৎসকেরা বলেন, নিয়মিত সহবাসে রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়৷ এতে ত্বক অনেক বেশি কোমল ও নরম থাকে৷

হেলথ  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন