বুধবার ৪ নভেম্বর ২০২৬

হলুদ শাড়ি না পরলে ছাত্রীকে অ্যাসিড দেওয়ার হুমকি !

yaloদিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের এক অ্যাসিস্টেন্ট প্রফেসরের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। থানায় প্রফেসর সতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী।

পুলিশের কাছে জমা দেওয়া ৭ পাতার অভিযোগ পত্রে ওই ছাত্রী জানিয়েছেন, ল্যাবে হলুদ শাড়ি পরে না এলে তাঁর গায়ে সালফিউরিক অ্যাসিড ঢেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন সতীশ কুমার।

সেন্ট স্টিফেন্স কলেজে রসায়নে পোস্ট ডক্টরাল থিসিস নিয়ে গবেষণারত ওই ছাত্রীর অভিযোগ, গত ২ বছর ধরে তাঁকে হেনস্থা করছেন সতীশ কুমার। কিন্তু নিজের ক্যারিয়ারের কথা ভেবে সেই ঘটনা নিয়ে মুখ খোলেননি তিনি। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ওই প্রফেসরের বিরুদ্ধে গত ডিসেম্বরে কলেজের অধ্যক্ষ ভালসন থাম্পুর কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। তাঁকে অভিযোগ তুলে নেওয়ার কথা বলা হয়।

এদিকে এক বিবৃতিতে সেন্ট স্টিফেন্স কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ছাত্রীর অভিযোগ কলেজের ইন্টারনাল কমপ্লেন্টস কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন অধ্যক্ষ। তাদের তদন্ত প্রায় শেষের মুখে। কিন্তু, এতদিনেও কেন তদন্ত শেষ হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন