স্বপ্ন যখন কারও দরজায় কড়া নাড়ে তখন মনের কী অবস্থা হয় ? বাংলাদেশ ক্রিকেট দলকে দেখলেই তা অনুমান করা যাচ্ছে ৷ আর মাত্র একটা ম্যাচ জয় ৷একটা ম্যাচে জয় পেলেই ইতিহাস তৈরি করবেন শাকিবরা ৷মুখে অবশ্য এই কথাটা কেউই প্রকাশ করতে চাইছেন না৷তবে মনের মধ্যে এখন শুধু আলোর ঝিকিমিকি৷ আর একটা ম্যাচ জিতলেই ২-০ ফলে সিরিজ জিতে নেবে বাংলাদেশ ৷তাই ভিতরে ভিতরে উত্তেজনায় ফুটছে গোটা দলটাই৷
ধোনিদের প্রথম একদিনের ম্যাচের হারানোর পরে সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ৷ শাকিবদের আর তর সইছে না ৷ রবিবার দ্বিতীয় ম্যাচেই সিরিজের ফয়সালা করে নিতে চাইছে তারা ৷
এদিন ম্যাচ জিতলেই ২-০ ফলে সিরিজ জিতে নেবে বাংলাদেশ ৷ তাই রবিবারই সিরিজ জিতে বিজয় উৎসব করতে চাইছে তারা ৷ বাংলাদেশের সমর্থকরাও চাইছেন রবিবারই সিরিজ জিতে শেষ হাসি হাসতে ৷


