দ্বিতীয় একদিনের ম্যাচের আগে চাপে ভারত৷ প্রথম ম্যাচ হারের পর সিরিজে খানিকটা ব্যাকফুটে টিম ধোনি৷ আজকে জিতে কামব্যাকের জন্য যখন ধোনিদের শিবিরে চলছে সিরিয়াস অনুশীলন৷ তখন হাল্কা মেজাজে বাংলাদেশের অনুশীলনে হিন্দি গান৷
একটা হার বদলে দিয়েছে সবকিছু৷ ফেভারিট দল এখন চাপে কুঁকড়ে গিয়েছে৷ খোলামেলা পরিবেশের ছবিটা হঠাৎই উধাও টিম ইন্ডিয়ার অন্দরমহল থেকে৷ ম্যাচ হারের পরদিন ব্রেকফাস্ট টেবিলে গম্ভীর আলোচনা৷
নিবার ম্যাচের আগে শেষ অনুশীলনেও হাসি-ঠাট্টার লেশমাত্র নেই৷ বরং ধোনি, কোহলি, রোহিত শর্মারা দীর্ঘক্ষণ সময় কাটালেন নেটে৷ পিচদর্শন চলল প্রায় ১০ মিনিট৷ অনুশীলন শেষে রবি শাস্ত্রীর সঙ্গে গোটা টিমের বৈঠক৷ সঙ্গে দুই নির্বাচক রজার বিনি ও বিক্রম রাঠৌর৷ সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা যতই বলুন চাপে নেই দল৷ টিম ইন্ডিয়ার অনুশীলনে সেই ছবি অবশ্য ধরা পড়ল না৷
অন্যদিকে একটা জয় বদলে দিয়েছে বাংলাদেশের৷ নিজেদের আন্ডারডগ ভাবা তো দূরের কথা৷ ফেভারিট হিসেবেই যেন দেখছে মাশরাফি মর্তুজার বঙ্গব্রিগেড৷ কোচ হাতুরাসিংঘের অভিনব অনুশীলন৷ বোলারদের আরও ক্ষুরধার করার জন্য৷ আর অনুশীলনে হাল্কা মেজাজে থাকতে বাংলাদেশ অনুশীলনে বেজেই চলেছে বলিউডি গান৷
রবিবারের ম্যাচ হারলেই সিরিজ হার৷ দুঃস্বপ্নেও তা ভাবছে না টিম ইন্ডিয়া৷ বরং ধোনির আহ্বান, দলগতভাবে আগ্রাসী ক্রিকেট খেলার৷
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


