বুধবার ৪ নভেম্বর ২০২৬

জোড়া খুন মামলায় এমপিপুত্র রনির রিমাণ্ডের শুনানি ২৪ জুন

1434883564জোড়া খুনের মামলায় এমপিপুত্র বখতিয়ার আলম রনিকে আবারো রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আগামী ২৪ জুন রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। রবিবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এই আদেশ দেন।

বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস বখতিয়ারের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

সরকারদলীয় সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে বখতিয়ারকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।

গত ১৩ এপ্রিল মধ্যরাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় রনি তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে দৈনিক জনকণ্ঠের অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম নিহত হন।

এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১৫ এপ্রিল রাতে অজ্ঞাত আসামিদের নামে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। গোয়েন্দা পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করে। পরে প্রথমে গাড়িচালক ইমরান ফকির ও পরে গুলিবর্ষণকারী এমপিপুত্র রনিকে ধানমন্ডির চার নম্বর রোডের ২৫ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করে।

ইমরান ফকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও রনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পুলিশ তাকে রিমান্ডে নিলে তিনি অসুস্থতার ভান করেন। পরে তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রনি যানজটে বিরক্ত হয়ে গুলি চালানোর কথা স্বীকার করেন।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন