এক ম্যাচ জিতেই এত আওয়াজ ! ১৯৯৬ সালে অনবদ্য ক্রিকেট খেলে গোটা বিশ্বকে চমকে দিয়ে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা ৷ বিশ্বকাপ জেতার আগে শ্রীলঙ্কাকে নিয়ে দুঃচিন্তা ছিল না অন্য দেশগুলোর৷ সকলের ভাবনায় না থাকা শ্রীলঙ্কা সেবার যেমন চমকে দিয়েছিল, ঠিক তেমন কী ভবিষ্যতে ঘটাবে বাংলাদেশ?
শাকিবরা কী ১৯৯৬ সালের বাংলাদেশ হয়ে উঠতে পারবেন ? ভারতকে সিরিজের প্রথম ম্যাচে হারানোর পরেই এমন গুঞ্জন শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমে৷ তারা ১৯৯৬ সালের শ্রীলঙ্কা দল ভাবছে নিজেদের৷ তাদের মতে শ্রীলঙ্কার মতো বাংলাদেশও ভবিষ্যতে নিজেদের প্রতাপ জাহির করবে৷
যদিও তাদের কোচ চন্দিকা হাথুরুসিংহে তেমনটা ভাবছেন না ৷ এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ ওই শ্রীলঙ্কা দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার ছিল৷ বাংলাদেশের দলটা তরুণদের দল ৷ বাংলাদেশকে অনেক দূর যেতে হবে ৷ বাংলাদেশকে শ্রীলঙ্কা হতে গেলে অনেক সময় লাগবে৷’


