বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রথম দেখাতে প্রিয়তমা যদি মুগ্ধ না হয় ?

201506191631287695_First-date-for-man_SECVPF… অবশেষে সুন্দরী মুখ তুলে চেয়েছেন । ঠিক সন্ধ্যা সাতটা । দেখা হবে দু’জনায় । সেই খানে, সেই যেখানে…

কিন্তু প্রথম দেখাতে প্রিয়তমা যদি মুগ্ধ না হয় ?

… হতেই হবে । না হলে এ পুরুষ জন্ম বৃথা । প্রেয়সীকে প্রেমের ছোঁয়া দেওয়ার আগে নিজেকে পরখ করতে হবে । আয়নাকে জিজ্ঞেস করতে হবে অনেক কথা । তবে আয়না যা বলবে, তাতে ষোলোআনা ভরসা করার আগে একটু হোমওয়ার্ক করা চা-ই চাই।

প্রথম ডেট বলে কথা । বেশ একটা টান টান উত্তেজনা হচ্ছে । গলার কাছে কীসের যেন চাপা উপস্থিতি । তবে কথাবার্তা, চালচলন, লুকস্ হওয়া চাই প্রেয়সীর মনের মতো । নিজের সেরাটা বের করে আনতে হবে । কিন্তু মার্জিত স্টাইলে । রকবাজ রমিও স্টাইলে নয় ! সিনেমার চুপচাপ হিরোদের রোলগুলো মনে করে নিন মনে মনে… । অরবিন্দ স্বামী, কমল হাসান, রাজেশ খান্না, রণবীর কাপুর, অর্জুন রামপাল… না না টুকতে বলছি না ।

স্রেফ অ্যাটিটিউডটা খেয়াল করুন । বেশ একটা রোম্যান্টিক ব্যাপার চলে আসবে অটোম্যাটিক । …অথবা “প্রতিদ্বন্দ্বী”র ধৃতিমান বা “সীমাবদ্ধ”-র বরুণ চন্দকে দেখে একটু নিজেকে মাপুন । না হলে যেরকম আছেন, সেরকমটাই থাকুন । একেবারে অরিজিনাল । সুন্দরী তাতেও ইমপ্রেসড হতে পারে ।

ডেটে যাওয়ার আগে নিজেকে Chill করুন । জানি, বিয়ের দিন আর ডেটের প্রথমদিন ছেলেদের Chill করতে বলাটা সত্যি চাপের । তাও বলি, বাড়তি চাপ একদম নেবেন না । দুপুরে একটু ঘুমিয়ে নিন । ফ্রেশ লাগবে । বিকেলে ভালো করে স্নান করুন । তারপর এককাপ চা খান । মাথা ঠান্ডা থাকবে । ওয়ার্ড্রোব থেকে সবচেয়ে সোবার টি শার্টটা বের করুন । লাল ভার্টিক্যাল স্ট্রাইপওয়ালা কোনও টি শার্ট থাকলে কথাই নেই । পরে ফেলুন ।

শেভ করতে ভুলবেন না । ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন । তারপর ময়েশ্চারাইজ়ার মেখে নিন । হাতের চেটোয় একটু পাইডার নিয়ে গোটা মুখে লাগান । ঘাম হবে না ।

চুলে যেন অবশ্যই শ্যাম্পু করা থাকে । বেরোবার আগে জেল দিয়ে সেট করে নিন ।

মাইল্ড পারফিউম মাখুন । বেশি কড়া গন্ধ না হলেই ভালো । কিন্তু পারফিউম মাখাটা মাস্ট । বেরনোর আগে মাউথ ওয়াশ দিয়ে অবশ্যই মুখ ধোবেন । Breathe Fresh… Stay cool ! সুন্দরী বোল্ড হবেই !

* এসবের সঙ্গে আরও একটি কোয়ালিটি প্রদর্শনে সচেতন থাকুন । গোটা ব্যাপারটায় অসম্ভব বেশি প্রাধান্য পাবে আপনার ব্যবহার । আচরণে যাবতীয় কোমলতা লেপে নিন । বচন হবে মার্জিত । হাবভাব হবে মধুর । চুপি চুপি আরও একটা টিপস্ – নিজেকে বেশি জাহির করবেন না । প্রেয়সীর কথাগুলো মন দিয়ে শুনবেন । কম কথা বলবেন । মনে রাখবেন মেয়েরা কম কথা বলা পুরুষদেরই মনে মনে বেশি নম্বর দিয়ে থাকেন ।

লাইফ স্টাইল  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

 

আরও পড়ুন