বুধবার ৪ নভেম্বর ২০২৬

টাইটানিকের সুরকার জেমস হর্নারের বিমান দুর্ঘটনায় মৃত্যু

james-hornerহলিউডের অস্কারজয়ী চলচ্চিত্র টাইটানিকের সুরস্রষ্টা জেমস হর্নার ক্যালিফোর্নিয়াতে বিমান দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার ভোরে শান্তা বারবারা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুই আসনের বিমানটিতে তিনি একাই আরোহী ছিলেন বলে খবরে বলা হচ্ছে। ৬১ বছর বয়সী হর্নার দুইবার অস্কার জয় করেন।

জেমস হর্নার হলিউডের চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের সাথে টাইটানিকসহ তিনটি চলচ্চিত্রে সঙ্গীত নির্দেশক হিসেবে কাজ করেন। এছাড়া বিখ্যাত ‘এ বিউটিফুল মাইন্ড’, ‘ট্রয়’ এবং ‘অ্যাপোলো থার্টিন’ সিনেমাতেও কাজ করেছেন হর্নার।

তার মৃত্যুতে অভিনেতা এবং পরিচালক রন হাওয়ার্ড টুইটারে লিখেছেন, “প্রতিভাবান সুরকার, বন্ধু জেমস হর্নার যার সাথে সাতটি সিনেমায় একসাথে কাজ করেছি, সে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার স্বজনদের জন্য আমার হৃদয় সমব্যথী।”

বিনোদন ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন