বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রবাসী পুত্রের স্ত্রীকে যৌন হয়রানি: শ্বশুড়ের কারাদণ্ড

Rape-ggtনিজ পুত্রের স্ত্রীর সঙ্গে যৌন হয়রানি করতেন শ্বশুড়! ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রবাসী ছেলের বউকে যৌন হয়রানির দায়ে আজিজার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ২৩ জুন নির্বাহী হাকিম ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের এ সাজা দেন।

ইউএনও আবুল খায়ের জানান, আজিজার রহমানের ছেলে বিদেশে থাকেন। এ সুযোগে তিনি ছেলের বউকে যৌন হয়রানি করতেন। এ অভিযোগে আজিজারের স্ত্রী ও মেয়ে আজ বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে আদালত আনীত অভিযোগ যাচাই করে আজিজারকে দোষী সাব্যস্ত করে আর্থিক দণ্ডসহ কারাদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

হায়রে শ্বশুড়!

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন