বুধবার ৪ নভেম্বর ২০২৬

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, ৩০ হাজার মানুষ পানিবন্দি

Gauhatiভারতের আসামের বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। এখনও পর্যন্ত ৪৫টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে। বন্যায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।

আসাম স্টেট ডিজ়াস্টার ম্যানেজম্যান্ট (ASDMA)-এর তরফ থেকে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত ২৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত ছিলেন। এবং ৫ জেলার মোট ৭২টি গ্রামে বন্যার প্রভাব বেশি পড়েছে। এরমধ্যে লক্ষ্মীপুর জেলায় ৩ জন মারা গিয়েছেন ও প্রায় ১২ হাজার হেক্টর জমি বন্যা কবলিত হয়ে পড়েছে।

একটি রিপোর্ট থেকে জানা গেছে, নেমাতিঘাটে ব্রহ্মপুত্র নদ বিপদসীমার উপরে বইছে। এ ছাড়া, সঙ্কোশ নদী গোলোকগঞ্জে বিপদসীমার উপরে বইছে। এর ফলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুদিন সময় লাগবে।

এদিকে, তিনসুকিয়া ASDMA-র পক্ষ থেকে ৩টি ত্রাণ শিবির বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশেষ প্রতিনিধি

গুয়াহাটি, আসাম

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন