বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

IND-BD-ODI3ঢাকায় ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে ভারত। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে বেলা তিনটায় শুরু হয়।

ঢাকার মিরপুরে তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডেতে টস জয়ী হন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভারতকে ব্যাটিংয়ে পাঠান তিনি। ২৪ জুনের এই ম্যাচের আগে বেলা আড়াইটার দিকে টস হয়।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। চোটের কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ, তার জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।

ভারত দলে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন রবিন্দ্র জাদেজা ও ভুবনেশ্বর কুমার। দলে ফিরেছেন স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব।

সফরকারী ভারতের বিপক্ষে এরই মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জয় করেছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ সফরে এসে বাংলাওয়াশ হয়েছে জিম্বাবুয়ে ও পাকিস্তান। সিরিজে ভারতের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন সেনশেসন বোলার মুস্তাফিজ রহমান। তার বোলিংয়ের সামনেই গত দুই ম্যাচে কুপোকাত হয়েছে ভারত। প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে তিনি নিয়েছেন ৬ উইকেট।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটল দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, রুবেল হোসেন ও মুস্তাফিজ রহমান।

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, অশ্বিন, কুলকারনি ও উমেশ যাদব।
ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন