বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাঝ আকাশে বিমানের অযাচিত যাত্রী বিড়াল

201506241338347620_Hello-Kitty-Video-of-Stowaway-Cat-Taking-an-Unexpected_TOPVPFবিমানবন্দর ছেড়ে ৯ যাত্রীকে নিয়ে সবে রওনা হয়েছিল আলট্রালাইট বিমানটি। হঠাৎই মাঝ আকাশে চালকের রোমে জ্যানটটের চোখ পড়ে অযাচিত আরেক যাত্রীর দিকে। কালো, সাদা লোমশ রঙের কে যেন একটা উঁকি দিচ্ছে বিমানের উইং থেকে। ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরে থাকায় খানিকটা যেন সন্ত্রস্তও প্রাণীটি।

পুরো বিষয়টি ধরা পড়েছে ক্যামেরায়। ইন্টারনেটে আসার মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। সেখানেই দেখা যাচ্ছে বিমান চালকের আসনে জ্যানটন। তাঁর পাশে রয়েছেন আরেক যাত্রী। ঠিক তার উপরেই উইং থেকে মাথা বার করে গোল গোল চোখে গোটা বিষয়টি বোঝার চেষ্টা করছে একটি সাদা কালো রঙের ছোটো এক বিড়াল।

“ও কখন বিমানে চেপে বসেছে, জানতেই তো পারিনি।” বলছিলেন জ্যানটন। এরপরই বিমানটি নামিয়ে আনার সিদ্ধান্ত নেন তিনি। আলট্রালাইট বিমানটি মাটি ছোঁয়ার পরই যেন বুকে বল পায় বিড়ালটিও। একলাফে যাত্রীর কোল ডিঙিয়ে তখন সে এক্কেবারে ধরাছোঁয়ার বাইরে। শিক্ষা হয়ে গেছে।

 

আরও পড়ুন