বুধবার ৪ নভেম্বর ২০২৬

সীমান্তে ভারতীয় ৪টি পিস্তল উদ্ধার

1435141720চুয়াডাঙ্গা  জেলার  সীমান্তবর্তী হালদাপাড়া গ্রামের মাঠ থেকে গুলি ভর্তি চারটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল আটটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এ অভিযান চালায়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবি সদস্য হালদাপাড়া মাঠে অভিযানে যায়। এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পায়। এবং এর ভিতর থেকে গুলিভর্তি এসব ভারতীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ সময় কেউ আটক হয়নি।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন