বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফ্রান্সের প্রেসিডেন্টদের ওপর মার্কিন গোয়েন্দাগিরি

201506241258516109_US-Agency-Spied-on-French-Presidents_SECVPFচাঞ্চল্যকর অভিযোগ এনে ফের স্পটলাইটে উইকিলিকস। তাদের দাবি, ৬ বছর ধরে ফ্রান্সের ৩ প্রেসিডেন্টের উপর গোপনে নজরদারি চালিয়েছে অ্যামেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি।

২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত জ্যাকোয়েস শিরাক, নিকোলাস সারকোজ়ি এবং ফ্রাসোয়াঁ ওলনের ফোন ট্যাপ করা হয়েছে। পাশাপাশি ফরাসি মন্ত্রিসভার একাধিক সদস্য ও অ্যামেরিকায় নিযুক্ত ফরাসি দূতের উপরও নজরদারি চলেছে। নথি প্রকাশ করে এমনই দাবি উইকিলিকসের। সেখানে ফরাসি প্রেসিডেন্টের বাসভবনের একাধিক নম্বর, এমনকী প্রেসিডেন্টের ব্যক্তিগত নম্বরের উল্লেখ রয়েছে উইকিলিকসের প্রকাশিত রিপোর্টে।

পাশাপাশি, ফরাসি প্রশাসনিক কর্তাদের একাধিক ফোনালাপেরও লিখিত বয়ানের উল্লেখ রয়েছে। এর জেরে নতুন করে অ্যামেরিকার বিরুদ্ধে গোপনে নজরদারি চালানোর অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে।

ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

 

আরও পড়ুন