বুধবার ৪ নভেম্বর ২০২৬

টাইগারের জন্য ৫০ নিরাপত্তারক্ষী

201506251524577081_Tiger-Shroff-starts-shooting-for-Baaghi_SECVPFমেহেবুব স্টুডিওয় দেখা মিলল টাইগারের। সেখানে “বাঘি”-র শুটিং করছেন তিনি। আর তাঁর জন্য স্টুডিও জুড়ে রয়েছেন প্রায় ৫০ নিরাপত্তারক্ষী।

আয়োজন সাজিদ নাদিয়াদওয়ালাই করেছেন। টাইগারের “বাঘি” লুক যাতে ফাঁস না হয়, তাই এই নিরাপত্তা। সতর্কতা জারি হয়েছে ছবি তোলার ক্ষেত্রেও। শোনা যাচ্ছে, “বাঘি”-তে যে রূপে দর্শন দেবেন টাইগার, তা “হিরোপন্থি”-র থেকে একেবারেই আলাদা। একের সঙ্গে অপরের কোনও মিল নেই। তাই লুক ফাঁস নিয়ে এত রাখঢাক।

“বাঘি”-তে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর।

আরও পড়ুন