প্রয়াত হলেন ভারতীয় বিশিষ্ট সাংবাদিক ও পরমাণু অস্ত্রবিরোধী আন্দোলনকারী প্রফুল বিদওয়াই। এক সভাতে যোগ দিতে আমস্টারডামে গিয়েছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
বহুবছর একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে সিনিয়র এডিটর হিসেবে কাজ করার পর নিয়মিত কলাম লিখতেন বিদওয়াই। এ ছাড়া তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশাল সায়েন্স ডেভলপমেন্টের সদস্য ছিলেন।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


