বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিমানবন্দরে ব্যাগে সাড়ে তিন কেজি স্বর্ণ, আটক যাত্রী

goldসৌদি আরবের জেদ্দা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামা এক যাত্রীর ব্যাগ থেকে তিন কেজি ৬০০ গ্রাম ওজনের ৩১টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। স্বর্ণ নিয়ে আসা ঢাকার কেরানিগঞ্জের বাসিন্দা মোহাম্মদ দিদার (৪০)কে আটক করা হয়েছে।

সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শুক্রবার বিকাল ৩টার দিকে তিনি ঢাকা আসেন। বিমানবন্দরের গ্রিন সিগনাল পার হওয়ার সময় তার ব্যাগে বিশেষ কায়দার লুকানো অবস্থায় ৩১টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৩ কেজি ৬শ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬০ লাখ টাকা।

বিমানবন্দর সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন