মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তৃতার সময় বারবার বিরক্ত করায় এক মহিলাকে হোয়াইট হাউজ় থেকে বের করে দিলেন নিরাপত্তাকর্মীরা।
গত বুধবার রাতে হোয়াইট হাউজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এলজিবিটিদের সামাজিক সুরক্ষা নিয়ে হোয়াইট হাউজ়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট ওবামা। তাঁর বক্তৃতার শুরু থেকেই বিরক্ত করছিলেন রূপান্তরকামী মেক্সিকান ওই মহিলা। বার কয়েক থামানোর চেষ্টা করেও কাজ হয়নি। শেষপর্যন্ত প্রেসিডেন্টের নির্দেশে হোয়াইট হাউজ় থেকে ওই মহিলাকে বের করে দেন নিরাপত্তারক্ষীরা।
পূর্ব পরিকল্পনা অনুসারে ওই মহিলা মার্কিন প্রেসিডেন্টকে বক্তৃতার মাঝে বিরক্ত করছিলেন বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এই আচরণ নিয়ে ওবামা বিরোধীরা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। জনসভায় মেজাজ হারানো বারাক ওবামার কাছে নতুন কিছু নয়। কিন্তু এভাবে অতিথিকে বের করে দেওয়া নিয়ে তিব্র আক্রমণের মুখে মার্কিন প্রেসিডেন্ট।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


