লঘু চাপের কারণে বান্দরবানে ভারি বর্ষণে পাহাড় ধসে ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাদের বাবা-মা’সহ তিনজন।
শুক্রবার ভোররাতে বান্দরবানের সিদ্দিকী নগর স্কুলের পাশে ৫টি বাড়ির ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায়, আলিফ ও মিম নামে দুই শিশু। তাদের বাবা-মা’সহ আহত তিনজনকে উদ্ধার কোরে বান্দরবান সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বান্দরবান প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


