বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফালুকে ওমরাহ হজে যেতে বাধা, বিমানবন্দর থেকে ফেরত

falu-nirbhikবেসরকারী টেলিভিশন এনটিভির  চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে ওমরাহ হজে  যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এ জন্য তাকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত দেয়া হয়েছে।

শনিবার তিনি সৌদি আরবে ওমরাহ হজের উদ্দেশে রওনা দেয়ার জন্য বিমানবন্দরে যান। এমিরাট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশন শাখায় যাওয়ার পর সেখান থেকে জানিয়ে দেয়া হয় যে, বিদেশ গমনে পুলিশের অনাপত্তি সনদ না থাকায় তাকে ফেরত যেতে হবে।

গত ১ ফেব্রুয়ারি মোসাদ্দেক আলী ফালু গ্রেফতার হন। গত বুধবার তার জামিনের আদেশ হলে শুক্রবার সন্ধ্যায় বারডেম হাসপাতাল থেকে তিনি মুক্তি পান।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন