বুধবার ৪ নভেম্বর ২০২৬

সব নো বলই ফ্রি হিট,থাকছেনা ব্যাটিং পাওয়ার প্লে

asdfsdsdএখন থেকে সব নো বলই ফ্রি হিট এবং ব্যাটিং পাওয়ার প্লে বাদ দিয়ে আবারো নিয়ম পরিবর্তন করলো আইসিসি। এছাড়া আরো কিছু নতুন নিয়মের অনুমোদন দিয়েছে ক্রিকেটের এ সর্বোচ্চ সংস্থা।

শুক্রবার বার্বাডোজে আইসিসির বার্ষিক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে ব্যাটিং পাওয়ার প্লের সুবিধা আর পাবে না ব্যাটসম্যানরা।

এছাড়া ৪১ ওভার থেকে ৩০ গজ বৃত্তের বাইরে সর্বোচ্চ ৫ জন ফিল্ডার থাকবে। এতে বোলাররা বাড়তি সুবিধা পাবে বলে জানিয়েছেন সংস্থাটির সিইও ডেভিড ক্যামেরন। এছাড়া সব ধরনের নো বলেই ফ্রি হিটের সুবিধা পাবেন ব্যাটসম্যানরা। ৫ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন