বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইন্ডিপেন্ডেন্ট টিভিতে রদবদল হচ্ছে

independent-tv-bangladeshবেসরকারি নিউজ চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিছু রদবদল করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইনপুট বিভাগের প্রধান ‘হেড অব ইনপুট’ গোলাম কিবরিয়াকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেখানে নতুন করে দায়িত্ব পেতে যাচ্ছেন চট্টগ্রাম ব্যুরোর প্রধান মামুন আব্দুল্লাহ। টেলিভিশনটির একটি সূত্র এ তথ্য জানায়।

গোলাম কিবরিয়া কে হেড অব ইনপুট পদ থেকে সরিয়ে নিউজ এডিটর করা হতে পারে। তিনি সোমবার থেকে এক মাসের ছুটিতে যাচ্ছেন। ছুটি থেকে ফিরে নতুন দায়িত্বে তাকে দেওয়ার কথা রয়েছে। বিষয়টি অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিবরিয়াকে জানানো হয়নি বলে সূত্রের দাবি।

এদিকে চট্টগ্রাম থেকে মামুন আব্দুল্লাহকে ঢাকায় এনে হেড অব ইনপুট করা নিয়ে চ্যানেলটির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। তবে চট্টগ্রামের একজন জ্যেষ্ঠ ও সফল সাংবাদিক হিসেবে মামুন আব্দুল্লাহকে ঢাকায় নতুন দায়িত্বে সহযোগিতা করতেও আগ্রহী অনেকেই।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন