বুধবার ৪ নভেম্বর ২০২৬

কর্মচারীকে ভারতীয় রাষ্ট্রদূতের স্ত্রীর নির্যাতন: নিউজিল্যান্ড ছাড়তে হচ্ছে দূতকে

Indian_Ambassador_Newzealandবাসভবনের কর্মচারীকে রাষ্ট্রদূতের স্ত্রীর মারধরের অভিযোগ ওঠায় নিউজিল্যান্ডে ভারতের হাইকমিশনার রবি থাপারকে দেশে ফিরিয়ে আনছে ভারত। শনিবার তার বাসার মালামাল সরিয়ে শিপিং এজেন্টদের কাছে দেওয়া হয় বলে নিউজিল্যান্ড থেকে সংবাদসংস্থাগুলো জানাচ্ছে।

নিউজিল্যান্ডে ভারতীয় হাইকমিশনারের স্ত্রী শর্মিলা একজন ভারতীয় কর্মচারীকে মারধর করেছেন এ অভিযোগের পর তারা নিউজিল্যান্ড ছাড়ছেন। হাইকমিশনার রবি থাপারকে আনুষ্ঠানিকভাবে ডেকে পাঠানো হয়েছে। শনিবার সকালে তার ওয়েলিংটনের বাসভবনের সামনে মালামাল নেয়ার গাড়ি দেখা গেছে।

নিউজিল্যান্ডের পুলিশ বলেছে, যে স্টাফকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তিনি মে মাসের প্রথম দিকে ভারত ফিরে গেছেন।

পুলিশ জানায়, ওই স্টাফ আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানাতে চায়নি। ধারণা করা হচ্ছে, ওই স্টাফ ছিলেন শেফ। এক রাতে ওয়েলিংটনের কূটনৈতিক পাড়া থেকে ২০ কিলোমিটার দূরে তাকে বিপর্যস্ত অবস্থায় হাঁটতে দেখে একজন পুলিশ স্টেশনে নিয়ে যায়। পরে ওই স্টাফকে ওয়েলিংটনের আশ্রয় কেন্দ্রে কয়েক রাত রাখা হয়। তখন সে অভিযোগ করে তার সঙ্গে চাকর-বাকরের মতো আচরণ করা হয় এবং শর্মিলা তাকে মারধর করেন।

ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন