রাজধানী ঢাকার হাজারিবাগে তানজিলা আক্তার সিমু (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর পরিবার এঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে। তবে মৃতের স্বামীর দাবি- তার স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিমুর স্বামী মো. আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ।
হাজারিবাগের বুরহানপুর এলাকার ১৬৭/৪ নম্বর বাসায় রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপ পরিদর্শক সেন্টু চন্দ্র দাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


