অন্তত ২৭জন ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের দৈনিক সানডে এক্সপ্রেস। গত বছর থেকে ভারতের সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রদূতরা বিভিন্ন অপরাধের সাথে সংযুক্ত হচ্ছে বলে সানডে এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।
২০১২ সাল থেকে বিদেশে অবস্থানরত ভারতের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। ২০১৫ সালে ভারতের কূটনীতিকদের অভিযুক্তের হার ২০১২ সালের তিনগুণ বেশি।
২০১৫ সালে বিভিন্ন রাষ্ট্রে ভারতের ২৭জন কূটনৈতিক দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডেরর সাথে জড়িত হয়ে পড়ে। ২০১২ সালে ৬ জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছিল। আর ২০১৩ সালে ১০ জন কূটনৈতিকের বিরুদ্ধে অভিযুক্ত আনা হয়।
সানডে এক্সপ্রেস জানায়, অভিযুক্ত ২৭ জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তদন্তে যুক্তরাজ্যের বিভিন্ন মিশনে ৫ জন, মাদাগাস্কারে ৫ জন, কাজাকাস্তান ও কেনিয়ায় যথাক্রমে ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। আর মালি ও বতসোয়ানায় যথাক্রমে ২ জন কূটনীতিকের বিরুদ্ধে অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। এছাড়া আফগানিস্তান, অস্ট্রিয়া, ইতালি, জাপান, মরক্কো, নেদারল্যান্ডস ও থাইল্যান্ডে ১ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন কমিটি গঠন করেছে। বিদেশে ভারতীয় কূটনীতিকদের নৈতিক কর্মকান্ডের সত্যতা যাচাই করার জন্য অন্য মন্ত্রণালয় ও এজেন্সি থেকেও কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে।
এদিকে রবিবার প্রকাশিত প্রতিবেদনে অবশ্য নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতের নাম সংযুক্ত করা হয়নি। নিজের বাসভবনে ভারতীয় শেখকে নির্যাতন করার অভিযোগে শনিবার নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে। তার স্ত্রী গৃহকর্মীদের ওপর নির্যাতন করার অভিযোগ নিউজিল্যান্ডের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাকে শনিবার প্রত্যাহার করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


