জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর তিনজন নেতাকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে চট্টগ্রামের মুরাদপুর থেকে তাদের আটক করে র্যাব-৭।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।
এ বিষয়ে সোমবার দুপুর দেড়টার দিকে সংবাদ সম্মেলনের আহ্বান করেছে র্যাব।


