বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ-৭ পতেঙ্গায় বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ বিমানটির পাইলট তাহমিদ নিখোঁজ রয়েছেন। এর আগে সকাল সোয়া ১১টার দিকে প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার সোয়া এগারটার দিকে চট্টগ্রামের পতেঙ্গা বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে এফ-৭ প্লেনটি উড্ডয়ন করে।
চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পরপর বঙ্গোপসাগরে কোস্টগার্ড, বিমান ও নৌ-বাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


