বুধবার ৪ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ঢাকায়

DGA7tM0Pawskপ্রায় এক মাসের সফরে ঢাকায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতেই প্রোটিয়াসদের এই সফর। আসন্ন সফরে দুটি টি-২০ তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়াসরা।

মঙ্গলবার সকালে ঢাকায় পৌছানোর কথা ছিলো দক্ষিণ আফ্রিকার। কিন্তু দুবাইয়ে ফ্লাইট জটিলতার কারণে বিকেলে ঢাকায় এসে পৌঁছায় প্রোটিয়াসরা। টি-২০ ম্যাচ দিয়ে এবারের বাংলাদেশ সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

১০ জুলাই মিরপুরে অনুষ্ঠিত দিবা-রাত্রির প্রথম ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে। একই ভেন্যুতে সফরকারীদের বিপক্ষে ১২ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।

১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর ২১ জুলাই সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগাররা মুখোমুখি হবে। আর আগামী ৩০ জুলাই প্রোটিয়াসদের সঙ্গে মিরপুরে সিরিজের শেষ টেস্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে।

এর আগে প্রোটিয়াসদের বিপক্ষে টাইগাররা মুখোমুখি হয়েছিল মোট ১৪ বার। কিন্ত ১৩ বার জয়ের দেখা না পেলেও ২০০৭ বিশ্বকাপে একমাত্র জয়ে তাদের নিজেদের মাটিতে বিশ্বকাপ স্বপ্ন চুরমার করে দেয়। গায়ানার প্রবিডেন্স ষ্টেডিয়ামে প্রোটিয়াস অধিনায়ক টাইগার দের ব্যাট করতে পাঠালে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান করে। জবাবে বাংলাদেশী বোলারদের সামনে দাড়াতে না পেরে ৬৭ রানে হার মানে।

টেস্ট স্কোয়াড : ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, হাশিম আমলা (অধিনায়ক), মরনে মরকেল, ডিন এলগার, রিজা হেনড্রিক্স, স্টান ভ্যান জিল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সিমন হার্মার, থেম্বু বাভুমা ও ড্যান ভিলাস।

ওয়ানডে স্কোয়াড : ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, হাশিম আমলা (অধিনায়ক), মরনে মরকেল, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবট, ওয়েন পার্নেল, ইমরান তাহির, ফারহান বেহারডিয়েন ও রায়ান ম্যাকলারেন।

টি ২০ স্কোয়াড : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবট, ওয়েন পার্নেল, ডেভিড ওয়াইজ, এডি লি ও বেউরান হেনড্রিক্স।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন