বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদে আসছে ২২ হাজার কোটি টাকার নতুন নোট

takaঈদ সামনে রেখে এবার সারাদেশে ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে, বাংলাদেশ ব্যাংক। যার মধ্যে ৭শ’ কোটি টাকা সরবরাহ করা হবে চট্টগ্রামে। কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয় আর ৩টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এ সব নোট বিতরণ কার্যক্রম শুরু হবে, আগামীকাল। তবে বাইরে কালোবাজারে নতুন টাকার বেচাকেনা বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ নতুন টাকা। উপহার কিংবা কেনাকাটা, নতুন নোট ছাড়া যেন ভাবেতেই পারেননা অনেকে। এ কারণে বাড়ে চাহিদাও। বিষয়টি মাথায় রেখে ঈদের আগে নতুন টাকা বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। চট্টগ্রামে এবার বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় ছাড়াও এই নতুন টাকা মিলবে ৩টি ব্যাংকে। এসব পয়েন্ট থেকে যে কোন ব্যাংক বা গ্রাহক টাকা সংগ্রহ করতে পারবে।

চট্টগ্রাম অঞ্চলে এবার নতুন টাকা ছাড়া হবে প্রায় ৭শ কোটি। তবে অভিযোগ রয়েছে, বেশিরভাগ সাধারণ গ্রাহকই ব্যাংক থেকে নতুন টাকা পান না। অথচ, অতিরিক্ত দামে সে টাকা বেচাকেনা হয় ব্যাংকের বাইরে। আর পুলিশও বলছে, এবার কালোবাজারে নতুন টাকা বেচাকেনা ঠেকাতে উদ্যোগ নিয়েছেন তারা।  বাইরে নতুন টাকা বেচাকেনা বন্ধে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ওপর নজরদারিরও তাগিদ দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন