বুধবার ৪ নভেম্বর ২০২৬

দার্জিলিংয়ে ভূমিধসে নিহত ৩৮

darjeeling-655x360প্রবল বর্ষেণ ভারতের দার্জিলিংয়ে ভূমিধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অসংখ্য। ঘটনার পর ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে যাচ্ছেন।

বুধবার দার্জিলিং জেলা প্রশাসনের কর্মকর্তা বিমল গুরুং হতাহতের কথা স্বীকার করে জানিয়েছেন, মঙ্গলবার রাতে এই ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় সেখানকার মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। শুধু কালিমপংয়েই ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কুরসং উপবিভাগের তিনলাং চায়ের বাগানে ভূমিধসে বাড়ি ভেঙে অন্তত ১৯ জন নিহত হয়েছে। কালিমপংয়ে অন্তত সাতজন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

দার্জিলিঙের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়েছে। উদ্ধারকাজের জন্য পাহাড়ে এনডিআরএফ ও বায়ুসেনার প্রতিনিধি দল আসতে চলেছে।

দার্জিলিংয়ের জেলা প্রশাসক অনুরাগ শ্রীভাস্তাভা বলেছেন, মিরিক, কালিমপং ও সুখিপোখারিতে ১৪ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মিরিকে এখনো ১০ জন নিখোঁজ রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিজস্ব প্রতিনিধি,কলকাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

 

আরও পড়ুন