কিউবা এবং আমেরিকা ওয়াশিংটন ও হাভানায় দূতাবাস পুনরায় খোলার বিষয়ে একটি চুক্তি করেছে। মার্কিন সূত্র থেকে এ খবর দেয়া হয়েছে। আর এর মধ্য দিয়ে শীতল যুদ্ধের বৈরিতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হল। মার্কিন সূত্র থেকে জানানো হয়েছে দূতাবাস পুনরায় খোলার বিষয় বুধবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে কিউবা ও আমেরিকা। প্রেসিডেন্ট বারাক ওবামা এ চুক্তির বিষয় প্রকাশ্য বিবৃতি দিবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
দু’দেশের দূতাবাস খোলার চুক্তিকে প্রেসিডেন্ট হিসেবে মার্কিন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ওবামার গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে। গত পাঁচ দশক ধরে দেশ দুইটির মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। ১৯৬১ সালে বিপ্লবের মধ্য দিয়ে কিউবার ক্ষমতায় আসেন ফিডেল কাস্ট্রোর কম্যুনিস্ট সরকার। আর এর পরিপ্রেক্ষিতে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটির বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। অবশ্য, ২০১৪ সালের শেষের দিকে কিউবা ও আমেরিকা সম্পর্ক স্বাভাবিক করার বিষয় সম্মত হয়।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


