বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতের মধ্যপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৫

indভারতের মধ্যপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন, আরো ১৯ জন। পুলিশ জানায়, প্রায় ৩৮ যাত্রী নিয়ে ব্যক্তিগত বাসটি ইন্দর থেকে খান-দাওয়া যাচ্ছিল। তবে ছোটি চায়েগাঁও পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুটি যানবাহনের গতিই অনেক বেশি ছিলো। নিহতদের প্রতি পরিবারকে দেড় লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি কোরে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ডিম্পল বরা,নয়া দিল্লি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন