বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফিলিপাইনে ফেরি ডুবিতে ৩৮ জন নিহত

philipineফিলিপাইনে  ১শ’৭৩ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবির ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে।  বৃহস্পতিবার এই দুর্ঘটনার পর ১৯ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ৩২ জনকে।

স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, কিম নির্ভানা নামের ফেরিটি অর্মক থেকে ক্যামট দ্বীপে যাচ্ছিল। ফেরি ডোবার খবর নিশ্চিত করেছে রাজধানী ম্যানিলার কোস্টগার্ড সদর দপ্তর।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন