বুধবার ৪ নভেম্বর ২০২৬

বোকো হারামের হামলায় নিহত ১৪৫

Boko-Haram-attacks-map-jpgনাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের প্রত্যন্ত গ্রামের মসজিদে হামলা চালিয়ে ১শ ৪৫ জনকে হত্যা করেছে ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারাম। মঙ্গলবার মংগুনোর মসজিদে নামাজ শেষে জঙ্গিরা নারী ও শিশু থেকে পুরুষদের আলাদা করে একস্থানে জড়ো করে ৪৮ জনকে হত্যা করে। বুধবার লেক চাদের কাছে কাকুয়া গ্রামে সন্ধ্যায় অপর হামলায় নারী ও শিশুসহ ৯৭ জনকে হত্যা করে বোকো হারাম। মোবাইল যোগাযোগ না থাকায় হামলার খবর দেরিতে প্রকাশ পায়।

সাম্প্রতিক সেনা অভিযানে সাম্বিসা জঙ্গলে বোকো হারামের শক্ত ঘাঁটি ধ্বংস হলে লেক চাদের পাশের প্রত্যন্ত শহর ও গ্রামে অবস্থান নেয় জঙ্গি গোষ্ঠিটি। নাইজেরিয়ায় এই হত্যাকাণ্ডের পর উদ্ধার অভিযান চালায় সেনাবাহিনী।-সূত্র : সিএনএন।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন