বুধবার ৪ নভেম্বর ২০২৬

আরফিন রুমির দ্বিতীয় স্ত্রীর চোখ নষ্ট হওয়ার পথে!

Rumi-প্রথম স্ত্রী অনন্যাকে রেখেই যাকে বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী আরফিন রুমি, সেই দ্বিতীয় স্ত্রী কামরুন নাহার রুমির দুই চোখ নাকি নষ্ট হতে চলেছে। খোদ রুমিই এই তথ্য জানিয়েছেন।

চোখে চশমার বদলে কন্টাক্ট লেন্স ব্যবহারের কারণেই নাকি এমনটি হয়েছে বলে ৪ জুলাই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন রুমি।

৪ জুলাই রুমি চোখে সাদা তুলা বাধা দ্বিতীয় স্ত্রীর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার স্ত্রী অসুস্থ। ল্যান্স ব্যবহার করার ফলে সে এখন ঠিক মত দেখতে পারছে না। আপনারা যারা ল্যান্স ব্যবহার করেন তারা অনলাইন থেকে অর্ডার করবেন না। আমার স্ত্রীর জন্য দোয়া করবেন সবাই যেন সে আবার ভালো মত দেখতে পারে।’

গত ২০০৮ সালের ১৭ এপ্রিল আরফিন রুমির সঙ্গে বিয়ে হয় লামিয়া ইসলাম অনন্যার। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। একমাত্র সন্তান সামস তাবরীজ আরিয়ানের বয়স এখন চার বছর।

মামলায় অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই রুমি লামিয়ার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিলেন। সর্বশেষ ২০ লাখ টাকা যৌতুক না দিলে রুমি আরেকটি বিয়ে করার হুমকি দেয়।

লামিয়া জানান, চাহিদামতো যৌতুক না দেয়ায় রুমি ২০১২ সালের ২৪ অক্টোবর আমেরিকা প্রবাসী কামরুননেসাকে দ্বিতীয় বিয়ে করে।

লামিয়া আরো বলেন, দ্বিতীয় বিয়ের জন্য রুমি তার কিংবা সালিশি পরিষদের কোনো অনুমতি নেননি।

২০১৩ সালের ১২ অক্টোবর মোহাম্মদপুর থানায় লামিয়ার করা মামলায় কাদেরাবাদ হাউজিংয়ের নিজ বাসা থেকে ভাই এস এম ইয়াসিন রনিসহ গ্রেফতার হন রুমি।
ওই দিনই তাদেরকে শর্ত সাপেক্ষে জামিন দেন আদালত।

তবে মামলার বিচারিক প্রক্রিয়ার বাইরে আপোষ করায় গত ১১ মার্চ মামলা খারিজ হয়। সেই থেকেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঘর করছেন রুমি।

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন