বুধবার ৪ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে ২৩ তালেবান নিহত

1vH1Lq9QQB4mআফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর তালেবান বিরোধী অভিযানে কমপক্ষে ২৩ তালেবান নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৩ জন।

রোববার কুন্দুজ ও হেলমান্ডসহ সাতটি প্রদেশে সেনাবাহিনীর সহায়তায় তালেবান বিরোধী অভিযান চালানো হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের ১০ সদস্যকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। তবে অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি বলে দাবি করেছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

 

আরও পড়ুন