বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে প্রধানমন্ত্রীর দেয়া ইফতারে ভিড়ের কারণে গণভবনে ঢুকতে পারেননি বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ ও জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মূল প্যান্ডেলে ইফতারে অংশ নেন। আর বিএনপি’র সাবেক আলোচিত নেতা ব্যারিস্টার নাজমুল হুদাও ইফতারে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিরোধীদলীয় নেত্রীর রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি বলেন, হাজার হাজার মানুষ, শত শত এমপি-মন্ত্রীর ভিড়ে বিরোধীদলীয় নেত্রী ঢুকতে পারেনি। এতে আমাদের ইফতারে ব্যাঘাত ঘটেছে। তবে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বিষয়টি আমিও শুনেছি। কীজন্য ঢুকতে দেয়া হয়নি তা নিশ্চিত জানিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে গণভবনে ইফতারের আয়োজন করেন। রাজনীতিবিদদের সম্মানে দেয়া ইফতারে সোমবার বিকেল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা আসতে থাকে। প্রধানমন্ত্রী ইফতারের বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশল সম্পর্কে খোঁজখবর নেন।
ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্টের অন্যান্য শহীদ, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের বিদেহী আÍার শান্তিও কামনা করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
এ সময় স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা মঞ্চে উপস্থিত ছিলেন।
ইফতারে অন্যান্যের মধ্যে মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় পার্টি (মঞ্জু), জাতীয় সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পাটি, সিপিবি, ন্যাপ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, গণআজাদী লীগ, ইসলামী ঐক্য জোট এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন, যুব লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বে”ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।
বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


