বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘মোদি সিংহ, মনমোহন ছিলেন মেয়েছেলে’

Modi-Manmohan-face_1635397gভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে “মেয়েছেলে” বলে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। রবিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বামুনগাছিতে প্রতিবাদী যুবক সৌরভ চৌধুরীর স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে এই মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যের পর থেকেই সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিদেশ নীতি মজবুত করতে প্রধানমন্ত্রী মোদির ভূমিকার কথা বলছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। বর্তমান প্রধানমন্ত্রীকে “সিংহ” বলে সম্বোধন করে তিনি বলেন, “তাঁর জন্যই চিন ও পাকিস্তান আজ আমাদের সমঝে চলছে।” এরপরই এই বিজেপি নেতার অভিযোগ, “আগে তারা আমাদের দেখে চোখ রাঙাতো। কারণ ওই সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিং একজন মেয়েছেলে ছিলেন।”

স্মরণসভা থেকে রাজ্যের শাসকদলকেও আক্রমণ করেন জয়। বলেন, “তৃণমূল সরকার বাংলার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। এই সরকার চলে যাওয়ার পর মাটি খুঁড়লে সারদা-রোজ়ভ্যালির টাকা পাওয়া যাবে।”

নিজস্ব প্রতিবেদক,কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন