বুধবার ৪ নভেম্বর ২০২৬

রিও অলিম্পিকের পরই অবসর নেবেন মেরি কম

mary-kom-1409726232-1410848563আগামী বছর রিও অলিম্পিকের পরই অবসরের সিদ্ধান্তে অনড় বক্সার ভারতীয় বক্সার মেরি কম। তাই বক্সিং থেকে অসবর নেওয়ার আগে দেশের হয়ে অলিম্পিকে আরও একটি মেডেল জিততে বদ্ধপরিকর তিনি।
রবিবার কলকাতা শহরে একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত মেরি কম নিজে মুখে একথা জানিয়েছেন। তাঁর বিশ্বাস, এই ইভেন্টের জন্য তাঁর প্রস্তুতি ঠিক দিকেই এগোচ্ছে। তিনি আরও বলেন, পরের অলিম্পিকের জন্য তৈরি হচ্ছেন তিনি। আগামী অলিম্পিকে দেশকে আরও একটি মেডেল উপহার দিতে আত্মবিশ্বাসী মেরি।

পাঁচ বার বক্সিংয়ে বিশ্ব-চ্যাম্পিয়ন মেরি তাঁর বক্সিং জীবন থেকে অসবর প্রসঙ্গে জানিয়েছেন, একজন মা হিসেবে আমার পক্ষে সংসার এবং বক্সিং দুই-ই সামলানো বেশ কঠিন হয়ে যাচ্ছে। তিনি আরও বলেছেন, আমার সন্তান রয়েছ। এখন সময় তাদের যত্ন নেবার এবং দেখভাল করার।

তিনি বলেছেন, অবসরের পর তাঁর অগ্রাধিকার হবে ইম্ফলের বক্সিং অ্যাকাডেমি। তিনি আত্মবিশ্বাসী, তাঁর প্রশিক্ষণে বহু বক্সার একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। ভবিষ্যতে দেশকে গর্বিত করবে তারা। তিনি তাঁর অভিজ্ঞতা দিয়ে বক্সিং সম্পর্কে তরুণ প্রজন্মকে উতসাহিত করতে চান বলে জানিয়েছেন মেরি।  তবে বিজেন্দ্র সিংহের পেশাদার বক্সিংয়ে যোগদান নিয়ে মন্তব্য করতে চাননি তিনি৷ এদিনের অনুষ্ঠানে  নারী নির্যাতন রুখতে স্কুল, কলেজের পাঠ্যবিষয়ে আত্মরক্ষা প্রশিক্ষণের কথাও বলেন মেরি কম।

নিজস্ব প্রতিবেদক,কলকাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন