বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাসিখুশি ফুরফুরে মন নাকি সহজেই মেদ ঝরিয়ে দেয়

201506271550590413_Thin-woman-happy_SECVPFআনন্দ নাকি রোগা হওয়ার মন্ত্র । হাসিখুশি ফুরফুরে মন নাকি সহজেই মেদ ঝরিয়ে দেয় । তন্বী করে তুলতে পারে । খুশিতে ডগমগ মন ভালো চিন্তাভাবনা করতে শেখায়, এক্সারসাইজ়ের সময় উৎসাহ দেয় – এমনটাই মত বিশেষজ্ঞদের ।

তাই বিশেষজ্ঞরা বলছেন, কঠোর ওয়ার্ক আউট রুটিন নয়, রোগা হওয়ার টোটকা হল হাসিখুশি মন । ওয়ার্ক আউটের সময় অনেক ধরনের খাবার খাওয়া মানা । সেই খাবারগুলো না খেতে পারাটাও মনে কষ্ট দেয় ।

যেটা আপনার নয়, সেটা নিজের বলে ভাববেন না । বরং যে জিনিসটা আপনার হতে পারে, সেদিকে মন দিন । সেটা যে কোনও জিনিস হতে পারে । নিজের কাছে যা আছে, সেটা নিয়ে খুশি থাকুন । ইতিবাচক চিন্তা করুন । নেতিবাচকতা হটিয়ে দিন ।

নিজের মধ্যে ভালো আমিটাকে খুঁজে বের করুন । নিজেকে ভালোবাসতে শিখুন । আয়নার দিকে তাকিয়ে নিজের ভালো দিকগুলো চিনতে শিখুন । মনে নতুন এনার্জি খুঁজে পাবেন ।

লাইফ স্টাইল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন