স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ হোসেনকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মন্ত্রিসভা থেকে অপসারন না করে দফতর বিহীন মন্ত্রী হিসেবে রাখা হচ্ছে। মঙ্গলবার ৭ জুলাই দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেবার নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়।
জানা গেছে, তাকে দফতর বিহীন মন্ত্রী হিসেবে রেখে তার জায়গায় দায়িত্ব দেয়া হচ্ছে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, মন্ত্রী সৈয়দ আশরাফকে অব্যাহতি দেওয়া সংক্রান্ত একটি সারসংক্ষেপ তৈরি করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে অনুমোদন দিলে তা রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো হবে। এরপরই গেজেট জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। সূত্রের খবর, মঙ্গলবারের মধ্যেই এর প্রক্রিয়া শেষ হতে পারে।
এদিকে মঙ্গলবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত নির্বাহী কমিটি ‘একনেক’ সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৬ হাজার ৭৬ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফ উপস্থিত হননি। একনেক সভাশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো প্রায় আধাঘণ্টা সভাকক্ষে বসে থাকতে দেখা গেছে।
এলজিআরডি মন্ত্রী হবার পর থেকে কখনোই নিয়মিত অফিস করেননি আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। এর আগেও অবশ্য তাকে অপসারনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।
(বিস্তারিত আসছে…)
বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


