দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ প্রাণ-আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী মারা গেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিটে মারা যান কৃষি পণ্যের সফল বাণিজ্যিক উদ্যোক্তা।
আমজাদ খান ১৯৩৯ সালে নাটোরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলী কাশেম খান চৌধুরী। তিনি ঢাকায় শিক্ষা জীবন শেষ করে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। এরপর পাকিস্তান মিলিটারি একাডেমি ও অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন ।
১৯৮১ সালে সেনাবাহিনী থেকে মেজর জেনারেল পদে অবসর গ্রহণের পর তিনি প্রতিষ্ঠা করেন প্রাণ-আরএফএল গ্রুপ। ব্যবসায়িক জীবনে তিনি রিহ্যাব, বাপা, ইউসেপসহ বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


